আমার শহর ইয়ার শ্যাম
[মান্টোর স্মৃতিচারণ এগোতে থাকে, অভিনেতা শ্যামের সঙ্গে বন্ধুত্বের পরতগুলো উঠে আসে তাঁর লেখায়। নানা কথাপ্রসঙ্গের পর একটা শব্দে এসে থামেন মান্টো, হিপটুললহা । তারপর...] পর্ব ২ যেভাবেই হোক ‘হিপটুললহা’ শব্দখানা একটা মানে জানাতে পেরেছে যে আমি বলতে চাইছি যে দৃশ্যের মধ্যে বর্ণনা বেশি হয়ে গেছে, ফলে দৃশ্যের জোর কমে গেছে। মিটিং এ এর পরে, হসরত উপস্থিত ছিল, তার ওই দৃশ্যে বেশ কিছু ক্রিয়াকলাপ করতে হবে। আমাকে যখন আমার মতামত জানতে চাওয়া হল, আমি আবার বললাম, এইবারে একেবারে সচেতন হয়েই বললাম, ‘হসরত, দোস্ত, এইভাবে চাল খেললে হবেনা। অন্যকিছু করো যেটা বেশ ‘হিপটুললহা’ মানে ‘হিপটুললহা’ গোছের কিছু একটা করো দোস্ত’। যখন আমি দ্বিতীয় বার বেশ জোর দিয়ে ‘হিপটুললহা’ শব্দটা বললাম, আমি চারিদিকে সবার প্রতিক্রিয়া দেখছিলাম, এবং দেখে বেশ উপভোগ করলাম যে শব্দটা সবাই বেশ গ্রহণ করেছে। এবং বাকি মিটিং জুড়ে সবাই এই শব্দটাকে নানাভাবে ব্যবহার করতে লাগলো, যেমনঃ ‘এই জিনিসের কোনও ‘হিপটুললহিটি’ নেই, অথবা ‘এটাকে আরও ‘হিপটুললহাজাইসড’ করতে হবে। একটা সময়ে অশোক আমাকে বেশ চেপে ধরে বলল ‘এই মান্টো এই ‘হিপটুললহা’ শব্দের মানে কি হে! কোন ভ...